মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ ডিসেম্বর:
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দি বাজার বাসস্ট্যান্ডে পাথর বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আবুল কাশেম (৫৫) নামের এক ট্রলি চালক নিহত হয়েছে। আজ শনিবার বিকেল ৪ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে।
গাংনী থানার ওসি মিজানুর রহমান জানান, মেহেরপুরের ঝাউবাড়িয়া গ্রামের খোদাবক্স মন্ডলের ছেলে কাশেম একটি ট্রলি নিয়ে তার শশুর বাড়ি গোয়ালগ্রামে যাচ্ছিল।এ সময় কুষ্টিয়া থেকে পাথর বোঝাই একটি ট্রাক বামন্দি বাজার বাসস্ট্যান্ডে পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে সামনা সামনি ধাক্কা দেয়। এতে কাশেম ট্রলি থেকে ছিটকে পড়ে ট্রাকের নিচে পড়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে ।