মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ ফেব্রুয়ারী:
মেহেরপুর জেলার সদর ,গাংনী ও মুজিবনগর থানার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে ৫ জন আসামীকে আটক করেছে পুলিশ। আটকৃতরা সকলেই জিআর মামলার আসামী।
পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে,গত ২৪ ঘন্টা মেহেরপুরের সদর,গাংনী ও মুজিবনগর থানা পুলিশের সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ সকল আসামীদের আটক করে।
আটক আসামীদের আজ দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে।