আপডেট
মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ ফেব্রুয়ারী:
মেহেরপুর নিউজ.কম সহ কয়েকটি গন মাধ্যমে সংবাদ প্রকাশিত হবার পর প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী হাসি ।
গতকাল আজকে হাসির গায়ে হলুদ…… কালতে হাসির বিয়ে ! শিরোনোমে একটি সংবাদ মেহেরপুর নিউজে প্রকাশিত হয়।
আজ দুপুরে গাংনী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুস সালাম ,গাংনী থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান খাঁন ও স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান আলম হুসাইন হাসির পিতা মাতাকে চাপ দিয়ে বাল্য বিয়ে বন্ধ করে দেন।
জানা যায়,বেতবাড়িয়া ঘাটপাড়ার হাসেম আলী’র মেয়ে ও স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী হাসি।
হাসির মা রাবেয়া খাতুন জানান, ভাল ছেলে পাওয়ায় মেয়ে ছোট হলেও পারিবারিকভাবেই বিয়ের আয়োজন করা হয়েছিল। কিন্তু প্রশাসনের ভয়ে আমরা বিয়ে বন্ধ করে দিতে বাধ্য হই।
স্কুল ছাত্রী হাসির বাল্য বিয়ের ব্যাপারে মেহেরপুর নিউজ সহ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশের পর প্রশাসনের চোখে পড়ে বিষয়টি।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুস সালাম ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আলম হুসাইন গাংনী নিউজকে জানান, সংবাদপত্রের উচিৎ বাল্য বিয়ের ব্যাপারে আরো সচেতন হওয়া। তিনি এ ধরনের সংবাদ প্রকাশ করার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানান।