মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ মার্চ:
আইন শৃংখলা বাহিনীর সর্তক অবস্থান ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জামায়াতের ডাকা দেশব্যাপী ৪৮ ঘন্টার হরতাল মেহেরপুর জেলার ৩ উপজেলায় চলছে। হরতালের কারণে মেহেরপুর থেকে দূরপাল্লার কোন গাড়ি ছেড়ে যায়নি। সকালে ছেড়ে যায়নি কাঁচামাল বহনকারী কোন ট্রাক। আভ্যন্তরিণ রুটেও বাস চলাচল বন্ধ ছিলো। শহরে সকল দোকানপাট বন্ধ রয়েছে।
তবে শহরে রিকসা, ভ্যান, ইজিবাইক, টেম্পু, আলগামন, আলমসাধু,করিমন,নছিমন সহ সরকারী এবং ব্যক্তিগত যানবাহন চলাচল স্বাভাবিক আছে।
হরতালের সমর্থনে মিছিল-মিটিং কিংবা পিকেটিং এর সংবাদ পাওয়া যায়নি।শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মেহেরপুর সদর থানার ওসি জানান,হরতালকে সামনে রেখে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন
করা আছে।