মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ মার্চ:
মেহেরপুর শহরে জামাত-শিবির মিছিল বের করে তান্ডব চালাচ্ছে এমন খবর ছড়িয়ে পড়লে মূহূর্তের মধ্যে মেহেরপুর শহরের সকল দোকানপাট বন্ধ করে ব্যবসায়ীরা এদিক-ওদিক ছুটতে থাকে।
আজ সন্ধ্যার পূর্ব মূহূর্তে কয়েকজন দুবৃত্ত মোটর সাইকেলে দ্রুত বেগে জামাত শিবির তান্ডব চালাচ্ছে দোকান বন্ধ করেন বলে প্রচার করতে করতে পালিয়ে যায় । ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে ব্যবসা প্রতিষ্ঠান দ্রুত বন্ধ করে ছুটতে থাকে । এসময় পথচারীরাও এদিক-ওদিক ছুটতে থাকে।
তবে মেহেরপুরের পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করে জানা যায়, এ ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি । নিরাপত্তার কারনে শহরে আতিরিক্ত পুলিশ ও র্যাব টহল দিচ্ছে।
এদিকে এ ঘটনার পরপরই আওয়ামীলীগের পক্ষ থেকে শহরে মাইকিং করে গুজবে কান দিয়ে আতঙ্কিত না হওয়ার জন্য শহরবাসীকে আহবান জানানো হয়।
উল্লেখ্য,গত বৃহস্পতিবার সন্ধ্যায় মেহেরপুর শহরে অতর্কিত হামলা চালিয়ে শতাধিক দোকানপাট ,মোটরসাইকেল ও গনজাগরন মঞ্চ ভাংচুর করে জামায়াত-শিবির।এরই জের ধরে মানুষের মাঝে আতঙ্কের কারনে সামান্য গুজবেই শহরবাসী আতঙ্কিত হয়ে পরে।