মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ মার্চ:
মেহেরপুরের গংনী উপজেলার বামুন্দি বাজার থেকে তিন জন অপহরন কারিকে আটক করেছে পুলিশ ।
আজ বৃহস্পতিবার শেষ বিকালে গাংনী বামুন্দি বাজারে মোবাইল ব্যবসায়ী জ্যাকির দোকানে তিন আপহরনকারি মাইক্রো যোগে এসে র্যাব পরিচয়ে জ্যাকিকে তুলে নিয়ে যেতে চাইলে জ্যাকি তাদের কাছে অভিযোগ পত্র দেখতে চায় । তারা তাকে অভিযোগ পত্র না দেখিয়ে ধমক দিলে জ্যাকি আশেপাশের দোকানদারদের ডাকে । আশেপাশের দোকানদাররা এসে আপহরন কারিদের পরিচয় জানতে চাইলে অপহরন কারী সটকে পরা চেস্টা করে । এসময় স্থানীয় জনতা তাদের আটক করে উত্তম মাধ্যম দিয়ে গাংনী থানা পুলিশের হাতে তুলে দেন ।
তবে গাংনী থানার ভার প্রাপ্ত কর্ম কর্তা বলেন, মেহেরপুর গাংনীর বামুন্দি বাজার খোয়া যাওয়া ল্যাপটপ উদ্ধার করতে য়েয়ে তিন জনকে অপহরন কারির পরিচয়ে উত্তম মাধ্যম দিয়েছে মোবাইল ব্যবসায়ি জ্যাকি ও তার লোক জন। আসলে তারা আপহরন কারি নয় ।
বামুন্দি ব্যবসায়ি জাফর বলেন, তিন জন অপহরন কারি মাইক্রো যোগে এসে র্যাব পরিচয়ে জ্যাকিকে তুলে নিয়ে যেতে চাইলে আমারা ব্যবসায়িরা তাদের চ্যালেজ্ঞ করে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছি।