
রক্ত হস্তান্তর করছেন রুপকের নেতৃত্বে টিমের সদস্যরা
মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬এপ্রিল:
সাভারের রানা প্লাজা ধসে আহতদের চিকিৎসায় মেহেরপুরের সংগ্রহকৃত রক্ত ঢাকার মোহাম্মদপুর রেড ক্রিসেন্ট ব্লাড ব্যাংকে হস্তান্তর করেছে উদ্যোক্তরা।
মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি সাফুয়ান আহমেদর রুপকের নেতৃত্বে একটি টিম সংগ্রহকৃত ৬৩ ব্যাগ রক্ত নিয়ে বৃহস্পতিবার বিকেলে ঢাকার উদ্যোশে মেহেরপুর ত্যাগ করেন। রাত ২ টার দিকে টিমটি সাভারের এনাম মেডিকেল কলেজে পৌছালে কর্তব্যরত কর্মকর্তারা তাদের স্বাগত জানান। তবে এনাম মেডিকেলের ব্লাড ব্যাংকে রাখার জায়গা না থাকায় তারা রক্ত রাখতে অপারগতা প্রকাশ করে।
পরবর্তীতে মোহাম্মদপুর রেড ক্রিসেন্ট ব্লাড ব্যাংক কতৃপক্ষের নিকট ৬৩ ব্যাগ রক্ত হস্তান্তর করে টিমটি। রেড ক্রিসেন্ট ব্লাড ব্যাংকের কর্মকর্তা আলম হোসেন মেহেরপুর টিমের কাছে থেকে রক্ত গ্রহন করেন। এ সময় টিমের সাথে আরোও উপস্থিত ছিলেন, রাশেদুজ্জামান প্রদিপ,মান্না পারভেজ,জাকির হোসেন,রায়হান উদ্দিন প্রমুখ।
মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি ও টিম লিডার সাফুয়ান আহমেদ রুপক মেহেরপুর নিউজকে জানান, এনাম মেডিকেলে কর্মরত কর্মকর্তারা আমাদের ভিআইপি মর্যাদায় স্বাগত জানান। তিনি বলেন, মেহেরপুরের মানুষের কাছে আমরা কৃতজ্ঞ,আমাদের ডাকে সাড়া দিয়ে মেহেরপুরের সকল শ্রেনীর মানুষ আমাদের রক্ত সংগ্রহ কর্মসূচীকে সফল করেছেন।