মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ মে:
“নিরাপদ কর্ম পরিবেশ, এগিয়ে যাবে বাংলাদেশ” এই শ্লোগান নিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হয়েছে আর্ন্তাতিক মহান মে দিবস’২০১৩। কর্মসূচীর মধ্যে ছিল র্যালী, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আজ বুধবার সকাল ৮ টার সময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আলমগীর হেসেনের নেতৃত্বে স্থানীয় শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমী চত্তরে গিয়ে শেষ হয়।
পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আলমগীর হেসেন । বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা, সহকারী পুলিশ সুপার আব্দুল মতিন প্রমুখ।