মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ মে:
মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামের কাজীমুদ্দীন ওরফে কাজু হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে ৩ মহিলাকে আটক করেছে গাংনী থানা পুলিশ। বর্তমানে তারা গাংনী থানা পুলিশ হেফাজতে রয়েছে।
আটককৃতরা হলেন,নিহত কাজুর ভাই নাজিমুদ্দীনের মেয়ে মঞ্জুয়ারা খাতুন, মিনা খাতুন ও মহিমা খাতুন।
আজ সোমবার দুপুরে কাজীপুর গ্রামে অভিযান চালিয়ে ৩ মহিলাকে আটক করে পুলিশ।
গাংনী থানার ওসি আলমগীর হোসেন মেহেরপুর নিউজকে বলেন, কাজু হত্যা মামলায় জড়িত সন্দেহে তাদের আটক করা হয়েছে। এ বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, রোববার রাত পৌনে ৯ টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামের হঠাত পাড়ায় কাজিমুদ্দীন কাজু তার ছোট ভাই নাজিম উদ্দীনের চায়ের দোকানে একটি পান খান। পানের দাম ৩ টাকা পরিশোধ করতে না পারায় শুরু হয় বাক বিতন্ডা। এক পর্যায়ে নাজিম উদ্দিন ও তার জামাতা শরিফুল ইসলাম বৃদ্ধ কাজিমুদ্দিনকে লাঠি দিয়ে পেটাতে থাকে। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান বৃদ্ধা কাজিমুদ্দীন কাজু।