মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ মে:
“প্রসুতি মায়ের যত্ন নিন,মাতৃমৃত্যু রোধ করুন” এই শ্লোগানকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় মেহেরপুরে পালিত হয়েছে নিরাপদ মাতৃত্ব দিবস’২০১৩।
আজ মঙ্গলবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে স্থানীয় শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে বর্ণাঢ্য একটি র্যালী বের হয়। সিভিল সার্জন ডাঃ আব্দুস শহীদের নেতৃত্বে র্যালীটি শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালী শেষে সিভিল সার্জন এর সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য,মাতৃস্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও মাতৃমৃত্যু রোধকল্পে ১৯৯৭ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৮ মে নিরাপদ মাতৃত্ব দিবস পালনের ঘোষণা দেন।