মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ মে:
মেহেরপুরের বুড়িপোতা ইউনিয়নের হরিরামপুর গ্রামে ঘর করাকে কেন্দ্র করে ইমাতুল্লার স্ত্রী নিলুফা (৪৫) কে বেধড়ক পিটিয়ে আহত করেছে পরিবারের অন্য সদস্যরা। বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতলে চিকিৎসাধীন রয়েছে।
মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানান, আহতের মাথায় ৩টা সেলাই ও ডান পায়ের হাড় ভেংঙ্গে গেছে।
জানা গেছে, আজ বুধবার বিকেলে হরিরামপুর গ্রামের ইমাতুলা তার পৈত্রিক জমিতে রান্না ঘর তৈরি করার সময় তার ভাই রহমতুল্লা ও ভাইয়ের জামাই মুকুল তাদের লোকজন নিয়ে তৈরিকৃত ঘরে ভাংচুর শুরু করে। এ সময় ইমাতুলার স্ত্রী নিলুফা বেগম ভাংচুর না করতে অনুরোধ করলে ক্ষিপ্ত হয়ে নিলুফাকে রহমাতুল্লা ও তার জামাই মুকুল লোহার রড দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে। এসময় আহতের চিৎকারে এলাকাবাসি তাকে উদ্ধার করে।
ইমাতুল্লা বলেন, গত তিন দিন আগে আমি বাড়িতে ঘর করতে গেলে আমার ভাই রহমাতুল্লা ও তার জামাই মুকুলের সন্ত্রাসী বাহিনী আমাকে মারধর করে এবং হত্যার হুমকি দেয়। আজ বিকালে তারা আমার বাড়িতে ঢুকে বাড়ি ভাংচুরসহ আমার স্ত্রীকে মেরে মারাত্মক আহত করেছে। আমি থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।
