মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ জুন:
মেহেরপুর পৌরসভা ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের যৌথ উদ্যেগে মেহেরপুরে জেলার চক্ষু রোগীদের জন্য বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পের মাধ্যমে প্রায় দু’শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে। অপরেশনের জন্য ৬০ জন রোগীকে নেয়া হবে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে।
আজ ০৬ জুন রোববার সকালে মেহেরপুর পৌরসভা চত্বরে অনুষ্ঠিত বিনামূল্যে চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন মেহেরপুর পৌরসভার মেয়র আলহাজ্জ মোতাছিম বিল্লাহ মতু। এসময় পৌরসভার সচিব এবং কমিশনার গন উপস্থিত ছিলেন।
চক্ষু ক্যাম্প পরিচালনা করছেন ডা: মনিরুল ইসলাম এবং ডা: মাহবুবুর রহমান।