মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ জুন:
মেহেরপুর জেলার ১৮ টি ইউনিয়ন পরিষদের কর্মরত ১’শ ৮০ জন গ্রাম পুলিশ ৪ মাস যাবৎ বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবন-যাপন করছে।
জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার ৫ টি ইউনিয়নের ৫০ জন, মুজিবনগর উপজেলার ৪ টি ইউনিয়নের ৪০ জন এবং গাংনী উপজেলার ৯ টি ইউনিয়নে ৯০ জন গ্রাম পুলিশ ৪ মাস যাবৎ বেতন-ভাতা না পাওয়ায় অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে।
মেহেরপুর জেলা গ্রাম পুলিশ সমিতির সভাপতি শান্তি বলেন, ৪ মাস বেতন-ভাতা না পাওয়ায় বর্তমান দুর্মূল্যের বাজারে পরিবার পরিজন নিয়ে চলা দূ:সহ হয়ে পড়েছে। তিনি অবিলম্বে বেতন-ভাতা পরিশোধ করার দাবি জানান।