মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ জুন:
আজ মঙ্গলবার অর্পিত সম্পত্তি প্রত্যার্পন আইনের বিধান অনুযায়ী প্রতিকার প্রার্থী জনগনের আবেদনের দ্রুত নিষ্পত্তি, ভূমি সংক্রান্ত যাবতীয় দলিলাদী সংশ্লিষ্ট ভূমি কতৃপক্ষ থেকে দ্রুততম সময়ে প্রাপ্তিসহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেছে বাংলাদেশ হিন্দ, বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ মেহেরপুর জেলা শাখা।
বাংলাদেশ হিন্দ, বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ মেহেরপুর জেলা শাখার সভাপতি ডা. রমেশ চন্দ্রনাথ জেলা প্রশাসক মাহমুদ হোসেনের হাতে তাদের দাবি সম্বলিত স্মারক লিপি তুলে দেন। এসময় হিন্দ, বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ মেহেরপুর জেলা শাখার সম্পাদক এ্যাড. পল্লব ভট্টাচার্য, অভিজিত বস, শীতল মন্ডল, জিতেন্দ্র নাথ, রঞ্জিত প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।