মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ জুলাই:
মাছে মাছে ভরবো দেশ, গড়বো সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে নিয়ে নানা আয়োজনে মেহেরপুর জেলায় পালিত হয়েছে জাতীয় মৎস সপ্তাহ। আয়োজনের মধ্য রয়েছে, র্যালী ও আলোচনা সভা।
আজ মঙ্গলবার সকালে মেহেরপুরে মৎস্য অধিদপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে জেলা প্রশাসক মাহমুদ হোসেনের নেতৃত্বে একটি বণ্যার্ঢ র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্ষালয়ের সামনে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা মৎস্য অফিসার বজলুর রশিদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন।
অন্যদিকে গাংনী উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা র্যালী ও মাছের পোনা অবমূক্ত করা হয়েছে।