নিউজ ডেস্ক
“আর নয় অন্য জেলায়, সেবা পাবে নিজ জেলায়”এই কথাটি সামনে রেখে মেহেরপুর বাসীর দীর্ঘদিনের প্রত্যাশার ফসল মেহেরপুর ডায়াবেটিক হাসপাতাল তাদের যাত্রা শুরু করছে ৫ মার্চ। এই যাত্রাকে মানুষের মাঝে ছড়িয়ে দিতে সকালে শহরে বের হয় বর্ণাঢ্য র্যালী। আজ সকাল ৯ টায় মেহেরপুর জেলা প্রশাসন ও হাসপাতাল ম্যানেজমেন্টের উদ্দ্যেগে অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর আবদুর রউফ এর নেতৃত্বে বর্ণাঢ্য র্যালীটি মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে সামসুজ্জোহা পার্কে এসে শেষ হয়। মেহেরপুর ডায়াবেটিক হাসপাতালের মূল উদ্যেক্তা মেহেরপুরের জেলা প্রশাসক জামালউর্দ্দীন আহমেদ সাংবাদিকদের বলেন, ডায়াবেটিক পরীক্ষা করতে এখন আর অন্য জেলায় রোগীদের যেতে হবেনা। মেহেরপুর ডায়াবেটিক হাসপাতালে পরীক্ষা করা হবে। এজন্য নিয়োজিত চিকিৎককে দেড় মাসের প্রশিক্ষণ দেওয়ানো হয়েছে।