মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ জুলাই:
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের গহরপুর গ্রামে ডাকাতির সময় গ্রামবাসি ডাকাত সর্দ্দার সহ তিন ডাকাত ধরে গণধোলায় দিয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি পিস্তল ও ১টি বোমা উদ্ধার করেছে পুলিশ। আটককৃতরা হলো, ডাকাত সর্দ্দার কাওছার (৩৫), শরিফুল (৩২), রাজু (৩০)। বর্তমানে আটককৃত ডাকাতরা পুলিশ পাহারায় মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মেহেরপুর সদর থানার ওসি রিয়াজ উদ্দিন জানান, শনিবার দিবাগত ১টার দিকে গহরপুর গ্রামের জৈনিক শিবু দাসের বাড়িতে এক দল ডাকাত ডাকাতি করার জন্য প্রবেশ করে বাড়ির লোকজন কে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি শুর“ করে ।এসময় বাড়ির লোকজনের চিৎকারে আশেপাশের লোকজন টের পেয়ে ডাকাদের প্রতিরোধ গড়ে তুলে ডাকাত সর্দ্দার সহ তিন ডাকাত কে আটক করে গনধোলায় দেয় । এসময় বাকী ডাকাতরা পালিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে গ্রামবাসির হাত থেকে তিন ডাকাত কে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।