মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ জুলাই:
মেহেরপুরের মুজিবনগর সীমান্তের বাবুপুর গ্রাম থেকে চোরাপথে আসা ৭৯ পিচ ভারতীয় শাড়ি আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড(বিজিবি) সদস্যরা। বিজিবি জানিয়েছে,আটককৃত শাড়ির দাম ৫ লাখ টাকার মতন। তবে শাড়ি চোরাকারবারীর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি’র ৬ ব্যাটেলিয়ান এর উপ- অধিনায়ক মেজর মোঃ মেহেদী হাসান বলেন,চোরাকারবারীরা অবৈধপথে ভারত থেকে শাড়িগুলো নিয়ে এসেছে।
বিজিবি জানায়,মঙ্গলবার শেষ বিকেলে সোর্স মাধ্যমে জানা যায় মুজিবনগর সীমান্তের বাবুপুর গ্রামের ভিতর দিয়ে চোরাকারবারীরা ভারতীয় শাড়ি নিয়ে আসছে। সংবাদের ভিত্তিতে বিজিবি’র ৬ ব্যাটেলিয়ান এর উপ- অধিনায়ক ও মুজিবনগর বিজিবি ক্যাম্প ইনচার্জ সঙ্গীয় ফোর্স নিয়ে বাবুপুর গ্রামে অভিযান চালান। সন্ধ্যার আগ মুহুর্তে দু’জন চোরাকারবারী কাপড়ের দু’টি গাইট মাথায় নিয়ে গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে গাইট ফেলে পালিয়ে যায়।