মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ জুলাই:
অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন গৃহবধু মজিরন নেছা (৪৫)। ৫ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ সকাল ৭ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
নিহত গৃহবধু মেহেরপুরের গাংনী উপজেলার করমদী কুমারপাড়ার দিন মজুর হক আলীর স্ত্রী।
শরীকানা জমির উপর দিয়ে পথ নেওয়াকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে একই গ্রামের আলেহীম আলীর ছেলে এলাহী বক্্র দেশী অস্ত্র (হাসুয়া) দিয়ে উপযুর্যপুরি কুপালে মারাত্বক আহত হন মজিরন নেছা। আহত অবস্থায় তাকে পরিবারের লোকজন উদ্ধার করে প্রথমে গাংনী হাসপাতালে নেন। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন গাংনী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকবৃন্দ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।
নিহতের ছেলে ইয়ারুল ইসলাম ও মেয়ে কল্পনা খাতুন জানান, বাড়ির বেরানোর পথ নেওয়াকে কেন্দ্র করে এলাহী বক্্র আমার মাকে কুপিয়ে হত্যা করেছে। আমরা এর বিচার চাই। তারা স্থানীয় জনপ্রতিনিধি আব্দুল ওহাবকে দায়ী করে বলেছেন সে মামলা না করে ৪ শতক জমি নিয়ে মিটিয়ে ফেলার জন্য চাপ প্রয়োগ করছেন।
এদিকে এ হত্যাকান্ডের মামলা না করে মিমাংশার জন্য নিহতের পরিবারকে চাপ করেছেন স্থানীয় তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য বিএনপি নেতা আব্দুল ওহাব। ইতোমধ্যে হত্যকারীকে বাচাঁতে ওই বিএনপি নেতা পুলিশ প্রশাসন সহ নানা যায়গায় দৌড়ঝাপ শুরু করেছেন।
লাশ পৌছানোর আগেই আজ সকাল ১০ টার সময় করমদী কুমারপাড়ায় স্থানীয়ভাবে সালিশ বৈঠকের আয়োজন করেন ওই বিএনপি নেতা। সালিশ বৈঠকে নিহতের পরিবারকে মাত্র ৪ শতক জমি দিয়ে মামলা না করার জন্য চাপ দেন বিএনপি নেতা আব্দুল ওহাব।
এব্যাপারে বিএনপি নেতা ও ইউপি মে¤^র আব্দুল ওহাব জানান, নিহতের পরিবার অত্যন্ত গরীব মানুষ। মামলা না করে ৪ শতক জমি পেলে তাদের ভাল হবে। শুধু আমি একা নই পুলিশ ক্যাম্পের আইসিকে এব্যাপারে ইনভল্প করেই আমি এ পদক্ষেপ নিয়েছি। গাংনী থানা পুলিশের ওসিকেও ম্যানেজ করার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, হত্যকান্ডের ব্যাপারে আমি শুনেছি। তবে এখনো কোন ব্যাক্তি আমার কাছে আসেনি।