মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ জুলাই:
মেহেরপুর গাংনী উপজেলার সীমান্তবর্তী তেঁতুলবাড়ীয়া গ্রামের একটি পাট ক্ষেত থেকে ১৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি।
আজ বুধবার দুপুর বারটার দিকে বিজিবি তেঁতুলবাড়ীয়া ক্যাম্পের সদস্যরা এ ফেন্সিডিল উদ্ধার করে।
বিজিবি তেঁতুলবাড়ীয়া ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মোকছেদুর রহমান জানান, ভারতীয় সীমান্ত দিয়ে মাদকপাচারকারীরা ফেনসিডিল নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল তেঁতুলবাড়ীয়া সীমান্তে অভিযান চালাই। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা ফেনসিডিলগুলো একটি পাট ক্ষেতে ফেলে পালিয়ে যায়। এসময় ঐ পাট খ্ষেতে তল্লাশি চালিয়ে বস্তা ভর্তি ১৩০ বোতাল ফেনসিডিল উদ্ধার করা হয় বলে জানান তিনি।