মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ জুলাই:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিযাপুর গ্রাম থেকে ২’শ বোতল ফেন্সিডিল সহ খায়রুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা।
র্যাব জানায়,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত গভীর রাতে দারিয়াপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে খায়রুলের বাড়িতে অভিযান চালিয়ে ২’শ বোতল ফেন্সিডিল সহ তাকে আটক করা হয়।