মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ আগস্ট:
গাংনী-ধানখোলা সড়কের মহাসিনের ইটভাটর সামনের সড়কে আলগামন উল্টে আহত হয়েছে রাফেদুল(২৫) রাফেদুল নামের এক যাত্রী। আহত রাফেদুল গাংনী উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গাংনী হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মেহেরপুর নিউজকে জানান,আহত রাফেদুলের অবস্থা আশংকামুক্ত।
জানা যায়,আজ শনিবার বেলা ১১ টার দিকে একটি আলগামনে চেপে বেশকয়েকজন ভ্রমনপিয়াসু কসবা থেকে মুজিবনগরের দিকে যাচ্ছিল। আলগামনটি গাংনী-ধানখোলা সড়কের মহাসিনের ইটভাটর সামনের সড়কে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে আহত হয় আলগামনের যাত্রী কসবা গ্রামের রাফেদুল। পথচারীরা তাকে উদ্ধার করে গাংনী হাসপাতালে নিয়ে আসে। তবে আলগামনের চালক সহ অন্যান্য যাত্রীরা কেউই আহত হয়নি।