মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ জুন:
মেহেরপুর-কুস্টিয়া সড়কের মদনাডাংগা নামকস্থানে সড়ক দুর্ঘটনায় মারাত্নক জখম হয়েছে মোটরসাইকেল আরোহী একই পরিবারের ৪ জন সহ মোট ৫ জন । আহতরা হলেন,মোটরসাইকেল চালক ভবেরপাড়া গ্রামের সমরেশ বিশ্বাস (৪০) তার স্ত্রী রিভা বিশ্বাস, মেয়ে রীমা ,ছেলে প্রিতম এবং এক প্রতিবন্ধী । আহতরা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মেহেরপুর নিউজ কে বলেন,আহতদের মধ্যে বিভা বিশ্বাস ও প্রিতমের অবস্থা আশংকাজনক। উভয়ই মাথায় প্রচন্ড আঘাত পেয়েছে।
জানা যায়,আজ ১২ জুন শনিবার বিকেলের দিকে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামের
সমরেশ বিশ্বাস (৪০)একই মোটরসাইকেলে তার স্ত্রী রিভা বিশ্বাস, মেয়ে রীমা ,ছেলে প্রিতমকে নিয়ে গাংনী যাচ্ছিল। মোটরসাইকেল যোগে মদনাডাংগা বাজারে পৌছালে অপর দিক থেকে এক প্রতিবন্ধী রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে। এসময় চালক নিয়ন্ত্রন হারিয়ে মোটরসাইকেল সহ রাস্তার পাশে ছিটকে পড়ে। আশেপাশের লোকজন দ্রুত তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠায়।