মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ সেপ্টম্বর:
মেহেরপুর পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর ইমতিয়াজ আহমেদের উপর হামলা চালিয়েছে একদল দূবৃত্তকারী। এতে সে গুরুতর আহত হয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আজ রোববার রাত ৮টার কাউন্সিলর ইমতিয়াজ আহমেদ মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে বসে ছিলেন। এ সময় ১০-১২ জনের একদল যুবক সেখানে তার উপর অতর্কিত হামলা চালায় ।তখন প্রানভয়ে কাউন্সিলর ইমতিয়াজ দৌড়ে পালাবার চেষ্টা করলে হামলা কারিরা তাকে তাড়িয়ে সামসুজ্জোহা পার্কের সামনে প্রধান সড়কের উপর ধরে তাকে এলোপাতাড়ি মারধর করে । ওই সময় রাস্তার দু’পাশের মানুষ ওই দৃশ্য দেখে ভয়ে তাকে উদ্ধার করতে কেউই এগিয়ে আসতে সাহস পাইনি। পরে সে হামলা কারিদের কবল থেকে পালিয়ে যায়। পরে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আহত কাউন্সিলর ইমতিয়াজ জানান,আজ দুপুরে মেহেরপুর ১নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুল ইসলামের সাথে কথা কাটাকাটির জেরধরে তার অনুসারিরা ওই হামলা চালাতে পারে বলে তিনি ধারনা করছেন।