মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ সেপ্টেম্বর:
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঔক্য পরিষদের উদ্যোগে দেবোত্তর সম্পত্তি পুনুরুদ্ধার সংরক্ষন বিষয়ে আইন প্রনয়নের দাবি ও অর্পিত সম্পত্তির খ তপশিল বাতিল সহসহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে জেলা প্রশাসকেক মাধ্যমে প্রধামনত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন মেহেরপুর জেলা শাখার নেতৃবৃন্দরা।
আজ বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঔক্য পরিষদের মেহেরপুর জেলা শাখার সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন স্মারকলিপি গ্রহন করেন। এ সময় অন্যান্যর মধ্যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঔক্য পরিষদের কেন্দ্রিয় কমিটির নির্বাহী সদস্য ও মেহেরপুর জেলা শাখার সাধারন সম্পাদক অ্যাডভোকেট পল্লভ ভট্রাচার্য,অভিজিৎ বসু,কার্ত্তিক চন্দ্র প্রমুখ উপস্থিত ছিলেন।