মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৫ জুন:
মেহেরপুরের শোলমারি-শুভরাজপুর সড়কে যাত্রীবাহী আলগামন সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা মেরে উল্টে সড়কের পাশের খাদে পড়ে যায়। আলগামনের তলায় চাপা পড়ে আহত হয়েছে শুভরাজপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে রিপন(৩০) এবং শোলমারি গ্রামের ইমারুলের ছেলে মামুন(২৮)। আহতরা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মেহেরপুর নিউজ কে বলেন,আহতদের অবস্থা আশংকামুক্ত।
আজ ১৫ জুন সকালের দিকে যাত্রীবাহী একটি আলগামন শোলমারি-শুভরাজপুর সড়ক দিয়ে শোলমারি যাওয়ার পথে একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা মেরে উল্টে সড়কের পাশের খাদে পড়ে যায়। আহত হয় দু’যাত্রী। আহতদের রক্তাক্ত অবস্থায় পথচারীরা উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠায়।