মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ সেপ্টেম্বর:
বাংলাদেশের শীর্ষ চরমপন্থী সংগঠন জনযুদ্ধে’র আঞ্চলিক পর্যায়ের নেতা হত্যা,চাঁদাবাজি সহ একাধিক মামলার আসামী সবুজ( ৪০) জামিনে মুক্তি পেয়ে মেহেরপুর কারাগার থেকে বের হওয়ার পরপরই জেলগেট থেকে তাকে আটক করে মেহেরপুর সদর থানা পুলিশ। তবে কোন মামলায় পুলিশ তাকে আটক দেখিয়েছে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে সবুজকে আটকের পর কোথায় রাখা হয়েছে সেটা নিশ্চিত হওয়া যায়নি। বিশেষ সুত্রে জানা গেছে,তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ সুপারের কার্যালয়ে রাখা হয়েছে।
মেহেরপুর সদর থানার ওসি জানান,সবুজ এর বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় ৬ টি সহ চুয়াডাঙ্গা,ঝিনাইদহ সহ বিভিন্ন থানায় আরোও মামলা রয়েছে। তাকে জেলগেট থেকে পুনরায় আটক করা হয়েছে। তবে এখনও কোন মামলায় দেখানো হয়নি। রাতে জিজ্ঞাসাবাদ শেষে তাকে মামলায় আটক দেখানো হবে।
আজ বৃহস্পতিবার সন্দ্ধ্যার দিকে সবকয়টি মামলায় জামিন পেয়ে মেহেরপুর কারাগার থেকে বের হওয়ার পরপরই মেহেরপুর সদর থানা পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।
এদিকে বিশ্বস্ত একটি সূত্রে জানা গেছে,গোয়ান্দো রিপোর্টের ভিত্তিতেই সবুজকে জেল গেইট থেকে আটক করে পুলিশ।
উল্লেখ্য, কয়েক বছর আগে চুয়াডাঙ্গা পুলিশের সাথে গুলি বিনিময়ের সময় গুলিবিদ্ধ অবস্থায় তাকে আটক করেছিলো চুয়াডাঙ্গা পুলিশ। দীর্ঘদিন কারাভোগের পর সব মামলায় জামিন পেয়ে কারাগার থেকে বের হওয়ার পর পুলিশ পুনরায় তাকে আটক করে।