মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ সেপ্টেম্বর:
মেহেরপুরে ভ্রাম্যমান আদালত বসিয়ে এক মাদক ব্যবসায়ীর ১ বছরের জেল দিয়েছে বিচারক। আজ বৃহস্পতিবার বিকালে ভ্রাম্যমান আদালতের বিচারক রাজিবুল আলম এ রায় দেন।
জানা গেছে,আজ বৃহস্পতিবার বিকালে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল শহরের বেড় পাড়ার দুখু শেখের ছেলে রাকিবুলকে আটক করে।ওই সময় তার কাছ থেকে ২’শ গ্রাম গাজা ও ১০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। পরে আটক রাকিবুলকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদক দ্রব্য নিয়ন্ত্রনে ১৯৯০ এর ১৯/১(৭) ধারায় গাজা রাখার অপরাধে ১ বছরের কারাদন্ডাদেশ দেয়া হয়।এদিকে হিরোইন রাখার অপরাধে মেহেরপুর সদর থানায় পৃথক একটি মামলা দায়ের করা হয়।