মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ সেপ্টেম্বর:
মেহেরপুর -বুড়িপোতা সড়কের যাদবপুর গোরস্থানের পাশে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে নগদ ৪ হাজার টাকা,৩টি মোবাইল ও একটি বাইসাইকেল ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। এ সময় ছিনতাই কাজে বাঁধা দেয়ায় ৩ জনকে পিটিয়ে জখম করেছে ছিনতাইকারীরা। এতে রাশেদুল নামের একজন গুরুতর জখম হওয়ায় তাকে মেহেরপুর জেনারেল হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে,শনিবার রাত সাড়ে ১১ টার দিকে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের দু’ ব্যবসায়ী কাজ শেষ করে একজন নিজের ব্যবহৃত সাইকেলে অপরজন একটি রিক্সা যোগে বাড়ি ফিরছিলেন। এ সময় যাদবপুর গোরস্থানের কাছে পৌছালে আগে থেকে ওৎ পেতে থাকা একদল ছিনতাইকারী লাঠিশোটা নিয়ে তাদের গতিরোধ করে এবং তাদের কাছে থাকা নগদ ৪ হাজার টাকা,৩টি মোবাইল ফোন এবং ১টি সাইকেল ছিনিয়ে নেয়। এ সময় তাদের প্রতিরোধ করলে ছিনতাইকারীরা তাদের এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। এতে বুড়িপোতা গ্রামের রাশেদুল নামের একজন গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।