আপডেট
মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ নভেম্বর:
মেহেরপুরের গাংনী উপজেলার আড়পাড়া গ্রামের গড়ির বিলের পাড়ে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে দুবৃত্তরা। তার সন্ধান মিলেছে। সে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার শালিকা গ্রামের শুকুর মিস্ত্রির ছেলে জোবায়ের।
পুলিশ জানায়,নিহতের আত্মীয় স্বজনরা লাশ গ্রহন করার জন্য রওয়ানা হয়েছে। জবাই ছাড়াও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপের দাগ রয়েছে। নিহত টি-শার্ট ও লুঙ্গি পরিহিত রয়েছে। অভ্যান্তরিন কোন্দলের জেরে এ খুনের ঘটনা ঘটতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে।