মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ নভেম্বর :
মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন মেহেরপুর জেল খানা পরিদর্শন করেছেণ। পরিদর্শনকালে তিনি জেলখানার আসামিদের খোজ খবর নেন এবং তাদের সমস্যার কথা শুনেন।
আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক জেলা খানায় এসে পৌছালে জেল পুলিশের একটি চৌকষ দল তাকে গার্ড অব অনার প্রদান করে। জেলা প্রশাসক তাদের সালাম গ্রহন করেন। মেহেরপুর সিভিল সার্জন ডা.আব্দুস শহিদ,গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকেীশলী আহসান উল্লাহ,জেলা সুপার আবুল কালাম আজাদ , জেলার মহিউদ্দিন সেখানে উপস্থিত ছিলেন।