মেহেরপুর নিউজ ২৪ ট কম,০৯ নভেম্বর:
মেহেরপুর সদর উপজেলার হিজুলী গ্রামে একদল অস্ত্রধারী ডাকাত ডাকাতি বকরতে এস গ্রামবাসীর প্রতিরোধের মুখে পড়লে গ্রামবাসীকে লক্ষ্যকরে কয়েকটি বোমা ছুড়ে মারলৈ বিষ্ফোরিত বোমার আঘাতে টিক্কা নামের একজনের মৃত্যু হয় এবং হাশু নমের এক যুবক মারাত্মক আহত হয়।নিহত টিক্কা হিজুলী গ্রামের নুর মহাম্মদের ছেলে।
জানা গেছে,শুক্রবার দিবাগত রাত ২টার দিকে মেহেরপুর সদর উপজেলার হিজুলী গ্রামের প্রবাসী রুহুল আমিনের বাড়িতে একদল অস্ত্রধারী ডাকাত প্রবেশ করে বাড়ির সকলকে অস্ত্রের মখে জিম্মি করে নগদটাকা,স্বর্নালংকারসহ বেশ কিছু মালামাল লুট করে । এ সময় তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে ডাকাতরা রুহুল আমিনের বাড়িরপাশে একটি বোমার বিষ্ফোরন ঘটায়।
এ ঘটনায় গ্রামবাসীরা একত্রিত হয়ে ডাকাতদের ধাওয়া করে ডাকাতরা গ্রামবাসীকে লক্ষ্য করে কয়েকটি বোমা ছুড়ে মারে। বোমা দু’টি বিকট শব্দে বিষ্ফোরিত হয় এবং এলাকায়া ধোয়ার সুষ্টি হয়। এ সময় ডাকাতরা পালিয়ে যায়। এদিকে বিষ্ফোরিত বোমার স্প্রীন্টারে নুরমহাম্মদের ছেলে টিক্কা (৪০) ও শাহাবদ্দিনের ছেলে হাসু (২৮) আহত হয়। তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় টিক্কা মারা যায়।
এদিকে এক কন্যা সন্তানের জনক কৃষক টিক্কার মৃত্যুতে তারপরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র উপার্জন ক্ষম ব্যাক্তির অকাল মৃত্যুতে দিশেহারা তার স্ত্রী স্বজনরা।
এদিকে নিহত টিক্কার লাশ মেহেরপুর হাসপাতালে রাখা হয়েছে। আজ সকালে তার লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

