মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ নভেম্বর:
আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসেনের উদ্যোগে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
আজ মঙ্গলবার দুপুর ১২ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষেজেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন,সিভিল সার্জন ডা.আবদুস শহীদ,অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন,গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ,সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনিন সুলতানা,মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার মোকতার হোসেন প্রমুখ।