মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ নভেম্বর:
বিরোধী দলের ডাকে দেশব্যাপী চলছে ৮৪ ঘন্টার হরতাল। যে কারনে রাজপথ এমনিতেই অনেকটা ফাকা।রাজপথ ফাকা থাকায় ছোট খাটো যান চলাচল করছে দ্রুতগতিতে। এই ফাঁকে একদল যুবক সময় কাটাতে ফাঁকা রাজপথে বল ব্যাট হাতে নিয়ে ক্রিকেট খেলায় মত্ত হয়ে পড়েছে। এই দূর্লভক্ষনটি মেহেরপুর মুজিবনগর সড়কের বন্দরমোড় থেকে ক্যামেরাবন্দি করেছেন মেহেরপুর নিউজের সিনিয়র প্রতিবেদক মিজানুর রহমান মিজান।
