মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ নভেম্বর:
মেহেরপুর শহর সহ জেলার গুরত্বপূর্ন স্থানে হার্বাল চিকিৎসার নামে অশ্নীল পোষ্টার,লিফলেট ও ভিডিও প্রচার বন্ধের দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেছে মৃত্তিকা গ্রুপ থিয়েটার নামের একটি সামাজিক সংগঠন।
আজ বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে মৃত্তিকা গ্রুপ থিয়েটারের সভাপতি মানিক হোসেন মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেনের হাতে এ স্মারকলিপি তুলে দেন। এ সময় সংগঠনের সাধারন সম্পাদক আশহাদুর রহমান অনু,সদস্য রাসেল,স্বপন,সাব্বির,অপু,লিমন,রাশেদ প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।
স্মারকলিপি থেকে জানা যায়,মেহেরপুর শহর সহ জেলার বিভিন্ন স্থানে যৌন চিকিৎসার নামে বিভিন্ন হার্বাল কোম্পানীগুলো অশ্নীল আবেদনময়ী পোষ্টার ও লিফলেট স্কুল কলেজ ও গুরত্পুর্ণ প্রতিষ্ঠানের দেয়ালে লাগিয়ে দিচ্ছে। এ সকল পোষ্টারের দেখে স্কুল কলেজের কোমলমতী ছাত্রছাত্রীরা বিভ্রান্ত হচ্ছে এবং একটি সভ্য সমাজকে অসভ্য সমাজ সৃষ্টিতে পরিবেশ তৈরি করছে। এ ধরনের আবেদনময়ী অশ্নীল পোষ্টার ও লিফলেট এমনকি ভিডিও প্রচার বন্ধ করা না গেলে সুষ্ঠ পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়বে। এসকল অশ্নীল পোষ্টার ও লিফলেট , ভিডিও প্রচার বন্দেল জন্য পয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার অনুরোধ জানানো হয় স্মারকলিপিতে।