মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ নভেম্বর:
মেহেরপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে সরকারের ভিশন ২০২১ এর আলোকে অর্জিত সফলতা বিশেষ করে অর্থনৈতিক ও সামাজিক খাতের অর্জনসমূহের বিষয়ে সচেতনতার লক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আজ বুধবার বিকালে মেহেরপুরের মুজিবনগর উপজেলা মিলনায়তনে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার মোকতার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলার ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চাঁদু।বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার রাহাত হাসনাত। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনি করা হয়। তথ্য অফিসের শিল্পিরা সাংস্কৃতিক অনুষ্টানে সঙ্গীত পরিবেশন
করেন।