মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ নভেম্বর:
মুজিবনগরে খান ফাউন্ডেশনের উদ্যোগে অপরাজিতা প্রকল্পে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন শীর্ষক উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে মুজিবনগর উপজেলা মিলনায়তনে সমন্বয় সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চাঁদুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকতার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান গুলনাহার বেগম।
সভায় ধারনাপত্র পাঠ করেন খান ফাউন্ডেশনের ফিল্ড কো-অর্ডিনেটর রেহেনা খাতুন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম,এলজিইডি’র সহকারী প্রকৌশলী আইউব হোসেন ,উপজেলা শিক্ষা অফিসার আাপিল উদ্দিন,সমাজ সেবা অফিসার তৌফিকুর রহমান,কৃষি অফিসার আব্দুল গফফার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন,খান ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মীর দানিয়েল হোসেন।