মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ নভেম্বর:
মেহেরপুর জেলা ট্রাক ও ট্রাংকলরি শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। পরে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেছে পুরাতন কমিটি। আজ শুক্রবার সকাল ১১ টার দিকে মেহেরপুর জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে প্রধান নিবার্চন কমিশনার অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন তাদের শপথবাক্য পাঠ করান।এ সময় ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি নিজামুল ইসলাম রকেট ও সাধারন সম্পাদক আবু হোসেন খান বাবু উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,গত ৯ নবেশ্বর মেহেরপুর জেলা ট্রাক ও ট্রাংকলরি শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষীক নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে সভাপতি পদে কদর আলী, কার্যকরী সভাপতি আব্দুল ওয়াদুদ , সাধারন সম্পাদক পদে কামরুল ইসলাম ,যুগ্ন সম্পাদক পদে শরিফুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক পদে রাজিভ আহমেদ ,কোষাধাক্ষ পদে আব্দুস সাত্তার,লাইন সম্পাদক পদে ইউসুফ হোসেন,নির্বাহী সদস্য পদে জাহিদুর ইসলাম ও সমসের আলী । এদিকে শপথ শেষে নির্বাচিত সদস্যদের ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানানো হয়।