মেহেরপুর নিউজ ২৪,ডট কম,২২ নভেম্বর:
মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল দক্ষিপাড়ায় টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্থ বায়তুন নুর জামে মসজিদের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী মাটি কেটে মসজিদ নির্মান কাজের উদ্বোধন করেন।
এ সময় মেহেরপুর গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা.এম এ বাশার,বায়তুন নুর জামে মসজিদ কমিটির সভাপতি আবু খয়ের বাবলু, সাধারন সম্পাদক আবু সালেহ খোকন সহ এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন্ ।এদিকে মসজিদ সংস্কারে সহযোগীতার লক্ষ্যে অ্যাডভোকেট মিয়াজান আলী জেলা পরিষদের তহবিল থেকে ৫০হাজার টাকা অনুদান দেবার ঘোষনা দেন।