মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ নভেম্বর:
মেহেরপুরের মুজিবনগর কমপ্লেক্সের ভিতরে মদ্যপ অবস্থায় মটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার উপরে ছিটকে পরে মেহেরপুর শহরের মন্ডলপাড়ার জিয়ারুল ইসলামের ছেলে টুটুল (১৮) পৌর ঈদগাহ পাড়ার খোকন (৩০) ও হায়দার আলী (২৮) আহত হয়। আহতরা বর্তমানে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতরা আশংকামুক্ত।
মুজিবনগর থানার এএসআই উত্তম কুমার ও স্থানিয়রা জানান, আজ শুক্রবার বিকাল সাড়ে ৪টার সময় মুজিবনগর কমপ্লেক্সের ভিতরে তিন যুবক মদ্যপ অবস্থায় দ্রুত মটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় আনসার ক্যাম্পের সামনে মটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার উপরে ছিটক পড়লে স্থানিয় লোকজন ও মুজিবনগর থানা পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে তাদের অভিভাবকরা মুচলেকা দিলে পুলিশ তাদের ছেড়ে দেয় বলে জানা গেছ।