মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ নভেম্বর:
মেহেরপুর সদর উপজেলার নির্বাচন অফিসকে ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
আজ সোমবার বিকালের দিকে মেহেরপুর সদর উপজেলার নির্বাহী অফিসার নাজনিন সুলতানা, সদর থানার অফিসার ইনচার্জ রিয়াজুল ইসলামসহ উপজেলা পর্যায়ের একাধীক কর্মকর্তা নির্বাচন অফিসসহ আশেপাশের এলাকা পরিদর্শন করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। এ সময় নির্বাচন অফিসের বাড়তি নিরাপত্তামূলক ব্যবস্থা হিসাবে একজন এএস আই এর নেতৃত্বে ৮ জনের একটি নিরাপত্তা বাহিনীর সদস্যরা সার্বক্ষনিক সেখানে দায়িত্ব করবেন।