মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ ডিসেম্বর:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আইন শৃঙ্থলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলাম,সিভিল সার্জন ডা. আবদুস শহীদ,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আলমগীর হোসেন,র্যাব-৬ গাংনী ক্যাম্প কমান্ডার তারেক জুবায়ের, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনিন সুলতানা,মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম,জেলা মহিলা বিষয়ক কর্মকতা একেএম শফিউল আযম,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব আশকার আলী,জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট পল্লব ভট্রাচার্য প্রমুখ। সভায় জেলার বর্তমান আইন শৃঙ্থলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগীতার আহবান জানানো হয়।