মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ ডিসেম্বর:
মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়ন পরিষদের উদ্যোগে বয়স্কভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধী ভাতা বিভাজনকরণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুর ১২ টার দিকে কাথুলী ইউনিয়ন পরিষদের হলরুমে ইউপি চেয়ারম্যান কাবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন,ইউপি সদস্য বাবুল হোসেন,জামাত আলী,আনারুল ইসলাম,রুহুল আমিন,মর্জিনা খাতুন, মিনাজুল হক, আব্দুল মজিদ, নবিছদ্দিন,রোজেদা খাতুন, একরামুল হক, মজিবার রহমান, ইউপি সচিব আরশেদ আলী প্রমুখ।