মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ ডিসেম্বর:
মেহেরপুরের গাংনী উপজেলার খাসমহল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনের একটি পোয়াল গাদায় বোমা বিষ্ফোরিত হয়ে সাইদ (১২) নামের এক শিশু আহত হয়েছে।
জানা যায়,আজ শুক্রবার দুপুর ১২ টার দিকে খাসমহল গ্রামের সাইদ নামের একটি শিশু খাসমহল সরকারী প্রাথমিকি বিদ্যালয়ের পিছনের একটি পোয়াল গাদা থেকে পোয়াল সড়াতে যায় । এ সময় পোয়াল গাদার মধ্যে থাকা একটি বোমা বিকট শব্দে বিষ্ফোরিত হয়। বিষ্ফোরিত বোমার আঘাতে শিশুটি আহত হয়। তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
ধলা পুলিশ ক্যাম্পের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।