মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ ডিসেম্বর:
মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন আমঝুপি নীলকুঠি ও ইউনিয়ন ভুমি অফিস পরিদর্শন করেছেন।
আজ বুধবার বিকালে মেহেরপুর জেলা প্রশাসক আমঝুপি ইউনিয়ন ভূমি অফিসে পৌছালে উপসহকারী ভূমি কর্মকর্তা ফজলুর রহমান জেলা প্রশাসককে স্বাগত জানান। পরিদর্শন কালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েরত হোসেন, জেলা প্রশাসক পত্নী ফারজানা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পত্নী লুৎফুন নাহার তার সাথে ছিলেন।