মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ ডিসেম্বর:
মেহেরপুর সদর উপজেলা ফতেপুর মরাগাঙ্গী দ জলাশয় নিয়ে পাল্টা অভিযোগ করে জেলা প্রশাসকের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে বিচার দাবি করেছে এলাকাবাসী। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে কামদেবপুর গ্রামবাসী জেলা প্রশাসকের হাতে এ আবেদন তুলে দেন।
অভিযাগ পত্র থেকে জানা যায়, মরাগাঙ্গী দ জলাশয় সরকারী সম্পত্তি । এটি কারো ব্যাক্তিগত সম্পত্তি না। তাছাড়া মসজিদ কমিটি সরকারের কাছ থেকে কোনো ইজারাও নেয়নি যে মসজিদ কমিটি সেটিকে আবার অন্যকারো কাছে লীজ দেবে।
আবেদনে বলা হয়েছে,জনৈক শরীফ ফতেপুর গ্রামের আমরাফুল,জিনারুল, ইসরাফিল,আহসান হাবিব,শ্যামফুলসহ তাদের লোকজন জলাশয় জোর পূর্বক দখল করে সেখানে মাছ চাষ শুরু করে। ওই জলাশয়ে মুরগীর বিষ্টা ফেলার কারনে পানিতে বিষক্রীয়া হয়ে তার মাছ মারা যায়। এতে শরীফ ক্ষিপ্ত হয়ে দখলে জিয়ারুল ,জাহাঙ্গীর,নজরুল,স্বপনসহ ১০ জনকে আসামীকে মেহেরপুর সদর থানায় গত ২৪ ডিসেম্বর একটি এজাহার দাখিল করে। ও ই ঘটনার প্রতিবাদ জানিয়ে এলাকাবাসি গনস্বাক্ষর করে জলাশয় জবর দখলমুক্ত নিরাপরাধ ব্যাক্তিদের নামে অভিযোগ প্রত্যাহার ও অভিযোগকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করে মেহেরপুর জেলা প্রশাসক বরাবর আবেদন জানান।