মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ ডিসেম্বর:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুরের ডা. জামাল উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে মালয়েশিয়ার উখওয়া তীজারা সীন্দ্রীয়ান বারহাত নামক সংগঠনের সহযোগীতায় মুজিবনগর উপজেলার গোপালনগরে ১৬০ জন দু;স্থ’র মাঝে মাংস বিতরন করা হয়েছে।
আজ রোববার শেষ বিকালে গোপালনগর স্কুল মাঠে মাংস বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. জামাল উদ্দিন ফাউন্ডেশনের সভাপতি মোখলেসুর রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে ভবানীপুর সরকারী প্রাথমিকি বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ওয়াজেদ আলী, শিক্ষক আব্দুস সালাম,মৎস্য ফিল্ড সুপারভাইজার আহসান হাবিব প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। এর আগে সেখানে মোনাজাত করা হয়।