মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ ডিসেম্বর:
মেহেরপুর বাসস্ট্যান্ডের একটি দোকানে বোমা বানাতে যেয়ে বিস্ফোরিত বোমায় ঝলছে গেছে বোমা কারিগর ফিরোজের হাতের কব্জি ঝলসে গেছে। রক্তাক্ত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে পুলিশ পাহারায় মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এসময় আশেপাশের লোকজনের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
জানা গেছে, আজ সোমবার সকাল ১১ টার দিকে মেহেরপুর বাসস্ট্যান্ডের নাহিদের ভলকানাইজিংয়ের দোকানের কর্মচরী মেহেরপুর সদর উপজেলার বামনপাড়ার পিয়ারুলের ছেলে ফিরোজ দোকানের ভিতরে বোমা বানাতে যায়। এ সময় একটি বোমা বিকট শব্দে বিষ্ফোরিত হয়। বিষ্ফোরিত বোমার স্প্রীন্টারে ফিরোজের বাম হাতের কব্জি ঝলসে যায়। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ফিরোজ মেহেরপুর নিউজকে বলেন, আগামীকাল ৩১ ডিসেম্বর থার্টি ফাস্ট নাইটে আনন্দ উল্লাস করার জন্য বোমাটি সে বানাচ্ছিল। তবে এ ঘটনায় সাধারনে মানুষের মনে নানা রকম প্রশ্নের জন্ম দিয়েছে।
মেহেরপুর সদর থানার এস আই কামাল জানান,আহত ফিরোজকে পুলিশী নজরদারীতে রাখা হয়েছে । তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিকারনে সে বোমা বানাচ্ছিল তার খোঁজ খবর নেয়া হচ্ছে।