মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ জানুয়ারী:
মেহেরপুর শহরের কলেজপাড়ায় আগুন তাপাতে গিয়ে বেলী খাতুন নামের এক মহিলার শরীর ঝলসে গেছে। বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আজ শুক্রবার সন্ধ্যার দিকে ওই ঘটনা ঘটে।
জানা গেছে, মেহেরপুর শহরের কলেজপাড়ায় গোলাম মোস্তফার স্ত্রী বেলী খাতুন(৪৫) শীতের কবল থেকে রক্ষা পেতে বাড়ির উঠানে আগুন তাপাতে বসে। এক পর্যায়ে অসাবধানবশত: শাড়িতে আগুন লেগে যায়। আগুনে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।