
আপডেট
মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ জানুয়ারী:
মেহেরপুর শহরের বিভিন্ন স্থানে রাতে বিক্ষিপ্তভাবে ৯টি ককটেলের বিষ্ফোরন ঘটিয়েছে দুবৃত্তরা। বিষ্ফোরিত বোমার বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ।
আজ শনিবার সন্ধ্যা৬টা থেকে রাত ১১ টা পর্যন্ত শহরের বিভিন্ন প্রান্তে ৯ টি বোমার বিস্ফোরণ ঘটে।
জানা গেছে, কে বা কারা আকষ্মিকভাবে মেহেরপুর শহরের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত ভাবে ৯টি ককটেলের বিষ্ফোরন ঘটায়।এ সময শহরময় আতঙ্কিত হয়ে পড়ে। তবে এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি। ধারনা করা হচ্ছে, ভোটারদের মাঝে আতংক সৃষ্টি করার লক্ষ্যে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। এদিকে বোমার বিস্ফোরণের পর থেকে শহরের প্রধান প্রধান সড়কে সেনা টহল জোরদার করা হয়েছে।